বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক   :   বাংলাদেশে ৯ নভেম্বর লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৮০। ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা, নতুন প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তি ও স্টাইলের এক অনন্য অভিজ্ঞতা।


বিজ্ঞাপন

পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করতে ভিভো ভি৮০-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। এর ৮৫ মিলিমিটার ও ১০০ মিলিমিটার পোর্ট্রেট অপশন ছবিতে স্বাভাবিক গভীরতা ও ব্যাকগ্রাউন্ড ব্লার তৈরি করে, যা মূল ব্যক্তিকে আলাদাভাবে ফুটিয়ে তোলে। ফলে প্রফেশনাল পোর্ট্রেট, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন কিংবা বিজনেস ট্রাভেলের মুহূর্তগুলোতে পাওয়া যাবে আরও আকর্ষণীয় ছবি।

সৃজনশীলতা ফুটিয়ে তুলতে এতে থাকছে এআই ক্রিয়েটিভ ক্যামেরার টপ লাইটিং, সাইড লাইটিং ও ফায়ারওয়ার্কস ফিচার, যা ছবিতে যোগ করবে ভিন্নধর্মী লাইটিং ইফেক্ট। পাশাপাশি, সামনে ও পেছনের ক্যামেরায় ৪কে ৬০ এফপিএস ভিডিও ধারণের সুবিধা প্রতিটি মুহূর্তকে আরও স্পষ্ট ও মসৃণভাবে ক্যাপচার করতে সহায়তা করবে।

ক্যারিয়ারের ব্যস্ততায় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে ভিভো ভি৮০-তে রয়েছে ৭,২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। পাশাপাশি, নতুন অরিজিনওএস ৭ দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারে যোগ করবে নতুন অভিজ্ঞতা। ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্জ আই প্রটেকশন ডিসপ্লে কাজের পাশাপাশি বিনোদনেও দেবে স্পষ্ট ও মসৃণ ভিউইং অভিজ্ঞতা।


বিজ্ঞাপন

নতুন সম্ভাবনার দিকে এগিয়ে চলা মানুষদের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের সঙ্গে মানানসই করে ভিভো ভি৮০-এর ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। এর ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ও অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম একে দিয়েছে অনন্য ও প্রিমিয়াম লুক। রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন ও প্রাইম গ্রে, তিনটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি।


বিজ্ঞাপন

বাংলাদেশে ভিভো ভি৮০-এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৮৯,৯৯৯ টাকা। স্মার্টফোনটির প্রি-অর্ডার ইতোমধ্যে শুরু হয়েছে। গ্রাহকরা দেশের ভিভো অথরাইজড চ্যানেলগুলো থেকে প্রি-অর্ডার করতে পারবেন। পাশাপাশি, স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধাও উপভোগ করতে পারবেন।

ভিভো প্রসঙ্গে  :  ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেইজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে।

চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *