যশোরে নাভারন ক্লিনিক হতে চুরি হওয়া ১ দিনের নবজাতক উদ্ধার

অপরাধ

সুমন হোসেন, যশোর : পিবিআই যশোর কর্তৃক শার্শা থানাধীন উত্তর বুরুজবাগান গ্রামস্থ নাভারণ ক্লিনিক হতে চুরি যাওয়া ১ দিন বয়সী নবজাতক উদ্ধার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট একটি সুত্রের।


বিজ্ঞাপন

গত ৯ সেপ্টেম্বর দুপুর অনুমান ২ টা ২০ মিনিটে মধ্যে যে কোন সময় সকলের অগোচরে শার্শা থানাধীন উত্তর বুরুজবাগান গ্রামস্থ নাভারণ ক্লিনিকের বেড থেকে ১ (এক) দিন বয়সের নবজাতক চুরি হয়ে যায়।

পিবিআই যশোর জেলা পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ মন্ডল সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমানসহ পিবিআই যশোর জেলার আভিযানিক দল কর্তৃক টানা অভিযান পরিচালনার মাধ্যমে গত ২৮ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছা থানাধীন বাকড়া এলাকা হতে উক্ত চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

উক্ত নবজাতক চুরি যাওয়া সংক্রান্তে যশোর জেলার শার্শা থানার মামলা নং-১৪, তারিখ ৯ সেপ্টেম্বর ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১০(২) রুজু হয়।


বিজ্ঞাপন

চুরির ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

👁️ 102 News Views