রেলপথ মন্ত্রীর ৬ টি রেলওয়ে স্টেশন উদ্বোধন

অর্থনীতি জাতীয়

আজকাল দেশ রিপোর্ট : বৃহস্পতিবার ২১ অক্টোবর রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন মুজিব বর্ষ উপলক্ষে যাত্রী সাধারণের আরামদায়ক রেল ভ্রমণ নিশ্চিতকরণে বিভিন্ন রেল স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা, শেড নির্মাণ, অ্যাক্সেস কন্ট্রোল,স্টেশন বিল্ডিংয়ের আধুনিকায়ন কার্যক্রমের আওতায় আজ ঢাকা থেকে জামালপুর পর্যন্ত ৬ টি স্টেশনের কার্যক্রম উদ্বোধন করেন।


বিজ্ঞাপন

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান , রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

👁️ 117 News Views