তিতাসে অবৈধ ফাঁদ, অভিযানে জব্দ জাল

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  নদীতে মাছের অবাধ বিচরণ ও প্রজনন ব্যাহতকারী অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।


বিজ্ঞাপন

বুধবার তিতাস নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫০টি চায়না দুয়ারী বা রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল পৌর এলাকার আনন্দবাজার ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার আনন্দবাজার ঘাট থেকে শুরু হয়ে অভিযান চলে ভাদুঘর এলাকা পর্যন্ত।

অভিযানকালে তিতাস নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় নদীতীরবর্তী জেলেপল্লিতে গিয়ে জেলেদের অবৈধ জাল ব্যবহার না করতে সতর্ক করা হয়।


বিজ্ঞাপন

নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন ও বংশবৃদ্ধি স্বাভাবিক রাখতে এসব জালের ব্যবহার বন্ধের আহ্বান জানান তাঁরা। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ ও সদস্য সোহেল রানা ভূঁইয়া।

এ ছাড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।

👁️ 15 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *