নিজস্ব প্রতিনিধি : রবিবার ৭ নভেম্বর, ফুলতলা উপজেলায় চারটি ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে ফুলতলা এম এম কলেজ সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, খুলনা এবং মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলনা।
পুলিশ সুপার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করতে আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করা, পেশি শক্তি প্রয়োগ করা, নির্বাচনে কোন প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

👁️ 121 News Views
