দেশের উৎপাদন বৃদ্ধি তথা সার্বিক উন্নয়নে কৃষক ও কৃষিবিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ______পুলিশ কমিশনার বিএমপি

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল সমবার ২৭ ডিসেম্বর, সকাল ১১ টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ পালন ও সম্প্রসারণ প্রকল্প কর্তৃক সিএন্ডবি রোডস্থ সেইন্ট বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন ও উন্নয়ন, উন্নত প্রযুক্তি এবং প্রাণিসম্পদ মাঠ স্কুল (এলএফএস) বাস্তবায়ন” শীর্ষক চুক্তিবদ্ধ খামারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

এ সময় তিনি বলেন, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতা কে কাজে লাগিয়ে কৃষক ও কৃষিবিদরা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশের কাতারে ।

স্বাধীনতার ঊষালগ্নে আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র আটাশি মার্কিন ডলার, আর আজ আমাদের মাথাপিছু আয় আড়াইহাজার মার্কিন ডলার। একটি ইউকে ভিত্তিক গবেষণায় দেখা যায়, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন ৪২ তম। আগামী ১৫ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে আমাদের অবস্থান হবে ২৪ তম।


বিজ্ঞাপন

আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের সকল সেক্টরে কর্মরত আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে হবে। তবেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে আমরা আরও একধাপ এগিয়ে যাব।


বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ মােহাম্মদ রেয়াজুল হক, পরিচালক উৎপাদন, প্রাণিসম্পদ অধিদপ্তর, ড. মােঃ নুরুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল, এডিসি শিক্ষা, সহকারি পুলিশ কমিশনার স্টাফ অফিসার টু পিসি মােঃ ইব্রাহীম, সহকারী পুলিশ কমিশনার ডিবি মােঃ মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ও চুক্তিবদ্ধ খামারিগন।

এ এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

👁️ 125 News Views