নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১২ জানুয়ারি বিকেল ৫ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহানগরীর রাজপাড়া থানা ও বোয়ালিয়া মডেল থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানা-ফাঁড়ির ও বিটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন এবং রাজশাহী মহানগরীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে এবং জনপ্রত্যাশা পূরণে পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে থানার অফিসার ফোর্সদের নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

👁️ 103 News Views
