নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক সাভারে মনিটরিং কার্যক্রম পরিচালনা

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ২৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা এর নেতৃত্বে উলাইল,সাভারে অবস্থিত “আল মাদানী রেস্টুরেন্ট” ও “সুপ্রিম ডাইন’স” রেস্তোরাঁয় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় ।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে হালনাগাদ ট্রেড লাইসেন্স,পরিস্কার পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি,খাদ্য কর্মীদের স্বাস্থ্যসনদ, খাবার সংরক্ষণের পদ্ধতি,লেবেলিং , ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষনসহ ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করা হয়।

রেস্টুরেন্টে খাদ্যের নিরাপদতার কয়েকটি বিষয়ে অসংগতি পাওয়া যায় যা সংশোধনের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়।উক্ত সময়ের মধ্যে সংশোধন না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সংশ্লিষ্ট রেস্তোরাঁ কর্তৃপক্ষকে অবহিত করা হয়।


বিজ্ঞাপন

এসময় বিএফএসএ’র নির্দেশনা সংবলিত পোস্টার,নিরাপদ খাদ্য আইন -২০১৩ এর পকেটবুক ও খাদ্য কর্মীদের পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক হাইজিন বুক প্রদান করা হয়।


বিজ্ঞাপন

এ কার্যক্রমে সার্বিকভাবে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন বিএফএসএ’র মনিটরিং অফিসার মো: আমিনুল ইসলাম ও মনিটরিং অফিসার মো: আসলাম উদ্দিন ।
এছাড়াও বিএফএসএ’র অন্যান্য স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

👁️ 144 News Views