রাজধানীর গুলশানে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক মামলা ও জরিমানা আদায়

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ২৮ ফেব্রুয়ারি, তারিখে ঢাকা মহানগরীর গুলশান এলাকায় বিএসটিআই এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক শ্যাম্পু, টয়লেট সোপ, চকোলেট ও টুথপেস্ট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স/ ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়।

গুলশান ফার্মা, ৫০/২, হাবিবুর রহমান সুপার মার্কেট, গুলশান-১, ঢাকা-কে ৩৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়।


বিজ্ঞাপন

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

👁️ 137 News Views