যশোর পুলিশ লাইন্সের নবনির্মিত ড্রিল সেডে অফিসার ও ফোর্সদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

সুমন হোসেন ঃ রবিবার ৬ মার্চ, সকাল ৯ টায় যশোর পুলিশ লাইন্সের নবনির্মিত ড্রিল সেডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের কীট প্যারেড অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মদ জাহাংগীর আলম (প্রশাসন ও অর্থ), যশোর উক্ত কিট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এসময় তিনি অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত মালামাল পরিদর্শন করেন এবং এগুলোর যথাযথ ব্যবহারে নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, আমরা একটি সুশৃংখল বাহিনী, সুতরাং আমাদের পোশাকেও তার বহিঃপ্রকাশ থাকতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন আরআই পুলিশ লাইন্স, যশোর, আরও-১, রিজার্ভ অফিস যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ, অফিসার ও ফোর্সবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 125 News Views