আরএমপি কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

 


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার ৩১ মার্চ বিকাল ৫ টার সময় রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে- রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি কর্তৃক আয়োজিত “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপু মুনশি এমপি, মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র রংপুর সিটি কর্পোরেশন দেবদাস ভট্টাচার্য বিপিএম ডিআইজি রংপুর রেঞ্জ রংপুর মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর, মোঃ মেহেদুল করিম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার রংপুর, মমতাজ উদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা, এ্যাডভোকেট মোঃ রেজাউল করিম রাজু সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা, মোহাম্মদ সাফিউর রহমান সফি, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর, তুষার কান্তি মন্ডল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, সভাপতি, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি, রংপুর।

👁️ 123 News Views