সরিষাবাড়ীতে অটোরিক্সা ছিনতাই করে যুবককে হত্যা!

Uncategorized অপরাধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে দুলাল মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ শুক্রবার (২৯ এপ্রিল) উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামে রাস্তার পাশে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।নিহত দুলাল মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পশ্চিম পাড়া গ্রামের আলাউদ্দিন ওরফে কালু মিয়ার ছেলে । নিহত দুলাল মিয়া অটোরিক্সা চালাত। এলাকাবাসী জানায়,রাতের বেলা দুষ্কৃতীকারীরা অটোরিক্সা ছিনতাই করে তাকে হত্যা করা করেছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এসআই আঃ করিম জানান,সকালে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে সুরতহাল করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন
👁️ 117 News Views