অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় পুলিশ সুপার,নীলফামারী’র এর র‍্যাঙ্ক ব‍্যাজ পরিধান

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ ডিআইজি রংপুর রেঞ্জ,বাংলাদেশ পুলিশ এর সম্মেলন কক্ষে বুধবার ১৫ জুন, সকাল ১১ ঘটিকায়,সদ্য অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপারগণদের‌ র‍্যাঙ্ক ব‍্যাজ অলংকরন অনুষ্ঠানে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পাওয়ায় পুলিশ সুপার,নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম ‘কে র‍্যাঙ্ক ব‍্যাজ পরিয়ে দেন রংপুর রেঞ্জের ডিআইজি, দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ও তাসমিয়া জান্নাত সভাপতি, পুনাক, নীলফামারী। র‍্যাঙ্ক ব‍্যাজ পরিধান শেষে ডিআইজি’র পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণদের উদ্দেশ্যে ডিআইজি আর্তমানবতার সেবায় দেশ, সর্বস্তরের জনসাধারণ ও নিজ বাহিনীর জন্য কাজ করার আহ্বান জানান। ডিআইজি পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের স্পাউসগণ সহ রেঞ্জ অফিসে কর্মরত সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 119 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *