শোক সংবাদ ঃ বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত আইজি খোন্দকার সাহেব আলী, পিপিএম ইন্তেকাল করেছেন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত আইজিপি খোন্দকার সাহেব আলী, পিপিএম (৭৭) গত রবিবার ৭ আগস্ট, বিকেলে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি ২৭ এপ্রিল ১৯৯৯ হতে ৫ মে, ২০০১ পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ডিবি, ডিএমপি’র যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবী বিপিএম-সেবা, পিপিএম তাঁর পুত্র।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমকে সোমবার ৮ আগস্ট সকাল ১০ টায় তাঁর গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার দোসতিনা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত আইজি খোন্দকার সাহেব আলী, পিপিএম এর মৃত্যুতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বর্তমান পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আরএমপি’র পুলিশ কমিশনার মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করেছেন।


বিজ্ঞাপন
👁️ 121 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *