কেএমপি’র খালিশপুর এবং দৌলতপুর থানার বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা খুলনা ঃ বুধবার ১২ অক্টোবর, বিকাল সাড়ে ৪ টায় খালিশপুর থানার ০৫ নং বিটে এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় দৌলতপুর থানার ০৬ নং বিটে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহামান ভূঞা।

এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আবদুর রহমান, সহকারি পুলিশ কমিশনার (খালিশপুর জোন) মোঃ হুমায়ুন কবির, খালিশপুর থানার অফিসার ইনচার্জ গিয়াস আল মুনীর; দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম; খালিশপুর থানার ৫নং বিটের ইনচার্জ এবং কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, দৌলতপুর থানার ৬নং বিটের ইনচার্জ এবং কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত নাগরিকবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 141 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *