কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



মামুন মোল্লা (খুলনা) ঃ রবিবার ১১ ডিসেম্বর, সকাল ৮ টা ৫ মিনিটের সময় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে খুলনা মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন কেএমপি’র পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা। প্যারেড পরিদর্শনান্তে পুলিশ কমিশনার প্রতিনিয়ত প্যারেড অনুশীলনের মাধ্যমে প্যারেডের আরো উৎকর্ষ সাধন ও মানোন্নয়নের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রফিক) মনিরা সুলতানা অদ্যকার মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মাদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ; সহকারি পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ, আরআই পুলিশ লাইন্স ও সিটিএসবি, ট্রাফিক এবং ডিবি’র অংশগ্রহণকারী অফিসারবৃন্দ ও ফোর্সগণ।


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *