নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গোলাগুলিতে মায়ানমারের সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া নিহত হয়েছেন।

ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নম্বর ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। উপস্থিতি টের পেয়ে এ সময় এপিবিএনকে লক্ষ্য করে গুলি চালায় আরসার সদস্যরা। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে কমান্ডার লালাইয়ার লাশ উদ্ধার করা হয়। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)
👁️ 130 News Views
