চট্টগ্রাম পটিয়া থানার অভিযানে ১৫,০০০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিন্টন সরকার এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোফাজ্জল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ১৪ মে,বিকেল ৪ টা ৫ মিনিটের সময় কচুয়াই ইউনিয়নের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কস্থ বাইপাস রোডে শিবু নার্সারীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ১৫,০০০ (পনের হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজু ইসলাম (২৫), পিতা-সাইফুল ইসলাম, মাতা-হলেকা বেগম, স্থায়ীঃ গ্রাম- পূর্ব মোল্লার টেক, সর্দার পাড়া, ৪৯ নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, থানা-দক্ষিণ খান, জেলা-ঢাকাকে গ্রেফতার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

এ সংক্রান্তে টিয়া থানার মামলা নং২৭ তারিখ-১৫/০৫/২০২৩ খ্রি. ধারা-৩৬(১) সারণির ১০(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *