নিজস্ব প্রতিবেদক ঃ সদ্য পদোন্নতি প্রাপ্ত সিআইডি’র কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিধান করান সিআইডি প্রধান, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত রবিবার ১৪ মে, সিআইডিতে কর্মরত এসআই(নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ মোস্তফা কামাল ও নিমাই চন্দ্র মন্ডল-দের র্যাংক ব্যাজ পরিয়ে দেন সিআইডি প্রধান, এডিশনাল আইজিপি, মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম এবং মোঃ মাইনুল হাসান, পিপিএম, এনডিসি, ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো) ।
এ সময় উপস্থিত ছিলেন তানভীর হায়দার চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) এবং মোঃ মোস্তফা কামাল, বিশেষ পুলিশ সুপার (এফটি)। সিআইডি প্রধান, এডিশনাল আইজিপি, মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম সদ্য পদোন্নতি প্রাপ্তদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ও তাদের ভবিষ্যৎ উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

👁️ 106 News Views
