কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়নে ডিজিটাল পরিবেষনায় শেখ কামালের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

Uncategorized জাতীয় জীবনী বিজ্ঞান ও প্রযুক্তি সারাদেশ সিলেট

 

নিজস্ব প্রতিনিধি  : কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়নে ডিজিটাল পরিবেষনায় শেখ কামালের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামাল’র ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে “ডিজিটাল পরিবেষনায় শেখ কামাল আলোকচিত্র প্রদর্শন” করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) ভূকশিমইল ইউনিয়নের ঘাটেরবাজারে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খানের উদ্যোগে ডিজিটাল পরিবেশনায় শেখ কামাল আলোকচিত্র প্রদর্শনী করা হয়।


বিজ্ঞাপন

১৯৭৫ সালের ১৫ আগষ্ট ষড়যন্ত্রকারীদের পৈশাচিক হামলায় শেখ কামালের মৃত্যু হলেও তিনি বেঁচে আছেন আমাদের স্মৃতিতে, অন্তরে। পারিবারিক পরিবেশ থেকেই সবকিছুর পাশাপাশি বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধারাবাহিক আপসহীন সংগ্রামের বিষয়টি প্রত্যক্ষ করেই বাঙালি জাতীয়তাবাদের চেতনায় নিজেকে তৈরি করেছিলেন শেখ কামাল।ক্ষণজন্মা এই পুরুষ বেঁচে থাকলে দেশ পুনর্গঠনে কাজ করতে পারতেন।


বিজ্ঞাপন

উল্লেখ্য অদ্য ৩ আগস্ট থেকে কুলাউড়া উপজেলায় সকল হাট বাজারে ক্যাপ্টেন শেখ কামালের জীবনের উপর ডিজিটাল প্রদর্শনী চলবে।

👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *