বিদ্যুৎ-পানির দাম বাড়লে জনগণের ভোগান্তি হবে না: কাদের

এইমাত্র জাতীয় জীবন-যাপন রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ-পানির সামান্য মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বিজ্ঞাপন

শনিবার দুপুরে ধানমণ্ডিতে সভানেত্রীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, পানি ও বিদ্যুতের সামান্য মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না। সামনের মৌসুমে যাতে পানির হাহাকার সৃষ্টি না হয় সেজন্য সামান্য মূল্য বৃদ্ধি করা হয়েছে।


বিজ্ঞাপন

সামান্য এ দাম বৃদ্ধি মেনে নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, চলমান শুদ্ধি অভিযান চলবে।

সারা দেশে দুর্নীতিবাজ, চাঁদাবাজরা নজরদারিতে আছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, অপরাধী ধরার জন্য সরকারের যে লক্ষ্য রয়েছে সে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে।

👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *