যোগ্য মর্যাদার স্থানেই বসবে মাশরাফি

এইমাত্র ক্রিকেট খেলাধুলা

স্পোটর্স ডেস্ক : মাশরাফি আর খেলতে না পারলেও তাকে যোগ্য মর্যাদাই দেওয়া হবে। বসানো হবে তার যোগ্য মর্যাদার স্থানে। শনিবার হাতিরঝিলে বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনকালে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী সভাপতি আ হ ম মুস্তফা কামাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, এমপি।


বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘মাশরাফি দেশের ক্রিকেটারদের আইকন। আমরা তাকে সর্বোচ্চ জায়গায় দেওয়ার জন্যই অপেক্ষা করতেছি। মাশরাফিকে আমরা তার যোগ্য মর্যাদার স্থানেই বসাবো’।

আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘মাশরাফি সবার আইকন। মাশরাফি তার জায়গাতে সব সময় সেরা। সেই অধিনায়কত্ব ছেড়েছে, এখন এমপি। তার সাথে আমাদের সবসময় যোগাযোগ ছিল, আছে। তাকে আমরা সর্বোচ্চ মর্যাদাই দিব।’


বিজ্ঞাপন

অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজা। গতকাল শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলেন।


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *