নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা মনোহরগঞ্জ থানার মামলা নং-০৫ তাং ১৫/০৮/১৯ ইং ধারা-৪২০/৪৬৮/৪৭১/১০৯/৩৮৫/৫০৬/৩৪ পেনাল কোড।
১১/১১/২০২০ তারিখ দিবাপূর্ব রাত ০৩.০০ ঘটিকার সময় মনোহরগঞ্জ থানাধীন হাটিরপাড় গ্রাম হইতে সূত্র বর্নিত মামলার এজাহার নামীয় আসামি হাসান আহমেদ(৫৫) কে মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর জনাব গোলাম মোস্তফা সংগীয় ফোর্সসহ গ্রেফতার করেন। আসামিকে জিজ্ঞেসাবাদ অব্যাহত আছে। শীঘ্রই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

👁️ 120 News Views
