নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জ সদর থানাধীন চন্দ্রদিঘলীয়া কারিগর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ ফিট উচ্চতার ৩টি গাঁজা গাছসহ আাসামী মোঃ মিলন মোল্লা (৩৫), পিতা জালাল মোল্লা নামীয় আসামীকে আটক করা হয়। সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর নাজমুল হাসান খান এর নেতৃত্বে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন। আসামীর বিরুদ্ধে সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

👁️ 116 News Views
