মা’কে হারিয়েছে তিনমাস! তবু মায়ের কঙ্কালকে আঁকড়েই দিন কাটছে ছোট্ট বিড়ালছানার

অন্যান্য

মায়ের স্নেহ-স্নেহ মমতা হারিয়েছে গত তিন মাস হলো। রাস্তায় বাইক পিষে দিয়েছে মা’কে। কিন্তু তাও মায়ের জরাজীর্ণ কঙ্কালকে আগলে রেখেই দিনযাপন চলছে ছোট্ট বিড়াল ছানার। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে বিড়ালছানার এই ছবি।


বিজ্ঞাপন

যেখানে দেখা গেছে মাটিতে মিশে আছে মায়ের কঙ্কাল আর তাকে আঁকড়ে পরে আছেন তার ছোট্ট সন্তান। বর্তমানে যার বসবাস শ্যামবাজারের রাধামাধব গোস্বামি লেনের আশেপাশের মেসবাড়িগুলোতে।

বিড়ালছানাটির পাড়াতুতো নাম কিটি।স্থানীয় লোকদের কথামতে প্রায় তিনমাস হলো মা’কে হারিয়েছেন এই ছোট্ট কিটি। তবে ভুলতে পারেনি তার মাকে। স্থানীয় লোকেরা তার মায়ের দেহ ডাস্টবিনে ফেলে এলেও, সেটাকে মুখে করে নিয়ে এসে আপাতত নিজের আস্তানায় রেখে দিয়েছে সে। মেসবাড়ির ভাত-মাছ-দুধ কেটেই আপাতত চলছে তার দিনযাপন। তবে মাকে ভুলতে পারেনি কিটি, রাত্রিবেলা প্রায় তার গোঙানি কান্না শুনতে পান স্থানীয়রা।


বিজ্ঞাপন
👁️ 137 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *