কোতোয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সিলেট

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশ এর কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে কোতোয়ালী মডেল থানার ওপেন হাউজ ডে-২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। আরও উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এডভোকেট নাসির উদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী মডেল থানা), অফিসার ইনচার্জ (কেতোয়ালী মডেল থানা) এবং থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতেই পুলিশ কমিশনার বলেন সামাজিক সমস্যা দূর করার জ্য প্রয়োজন হচ্ছে সামাজিক আন্দোলন। জনগণকে ভালো রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন মাদক , জুয়া, চাঁদাবাজ, কিশোর গ্যাং, হকার বন্ধ করতে পুলিশ কাজ করে যাচ্ছে। এই বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহবানও তিনি জানান। সোনার বাংলা বিনির্মানে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পরিশেষে তিনি সিলেট নগরী যাতে সুন্দর, বসবাস যোগ্য ও নিরাপত্তার সাথে জনগণ বসবাস করতে পারে তার আশাবাদ ব্যক্ত করে এবং প্রতি মাসের ২২ তারিখে কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে ঘোষণা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।


বিজ্ঞাপন
👁️ 107 News Views