নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে সারাদেশে পালিত হচ্ছে “র্যাব সেবা সপ্তাহ।” র্যাব সেবা সপ্তাহের অংশ হিসেবে মঙ্গলবার পালিত হচ্ছে রক্তদান কর্মসূচি।

সারাদেশের অন্যান্য র্যাব ব্যাটালিয়নের মতো র্যাব-১২ এর পক্ষ থেকেও পালন করা হয়েছে এ কর্মসূচি। মঙ্গলবার সিরাজগঞ্জে র্যাব-১২ এর সদর দপ্তরে পালন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে রক্ত দান করেন র্যাব-১২ এর বিভিন্ন পদবীর সদস্যগণ। কর্মসূচিতে অংশ গ্রহণ করে র্যাব সদস্যদের রক্তদানে উৎসাহিত করেন র্যাব-১২ এর সম্মানিত অধিনায়ক মোঃ রফিকুল হাসান গণি, এ্যাডিশনাল ডিআইজি। এতে সহযোগিতা করেন “সন্ধানী”, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ইউনিট।
👁️ 126 News Views
