নিজস্ব প্রতিবেদক : সিআইডি, নারায়ণগঞ্জ অদ্য ০৬/০১/২০২১ তারিখ ০৯.০৫ ঘটিকায় বন্দর থানাধীন লক্ষনখোলা এলাকা হতে বন্দর থানার মামলা নং-০৬ তারিখ-১২/১২/২০২০ ইং ধারা-৩৪/১০৯/৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬ পেনাল কোড এর এজাহারনামীয় আসামি আয়নাল হক (৫০) কে গ্রেপ্তার করে।

উক্ত আসামি পেশাদার জমির দলিল জাল চক্রের সক্রিয় সদস্য। উক্ত আসামিসহ এজাহারনামীয় অন্যান্য আসামীগণ পরস্পর যোগসাজশে বন্দর থানাধীন ধামগড় মৌজার বাদী পক্ষের ২৬৬ শতাংশ জমির জাল দলিল সৃজন করে। জাল দলিল সৃজনের পর আসামি আত্মগোপনে ছিল। তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নির্ণয় করে গ্রেপ্তার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদ করা অব্যাহত আছে।
👁️ 114 News Views
