জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিলে আইনি জটিলতা নেই : আইনমন্ত্রী

আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা নেই।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার দুপুরে করোনা টিকা নেয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আনিসুল হক বলেন, যদি কেউ মুক্তিযোদ্ধা হন তাহলে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকা স্বাভাবিক। এমন হয় যে, মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছেন। তার কি খেতাব থাকার কোনো অধিকার আছে, এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রেখে গেলাম।
তিনি আরও বলেন, ভ্যাকসিন নিলে মহামারি থেকে আমরা কিছুটা রক্ষা পাব। সেজন্য দেশবাসীকে এই ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানাবো। ইনজেকশন নেওয়ার ভয় ছিল কিন্তু আজকে কোনও ব্যথা পাইনি।


বিজ্ঞাপন
👁️ 101 News Views