ফের হরতাল কর্মসূচির ঘোষণা কাদের মির্জার

রাজনীতি সারাদেশ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর অপরাজনীতি বন্ধ, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার এবং কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ দলীয় কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের দাবিতে হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
আজ ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অবস্থান ধর্মঘট প্রত্যাহারের পর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন আবদুল কাদের মির্জা।
একই দাবিতে এর আগে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোম্পানিগঞ্জ থানার সামনে নিজের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু। তাই আপাতত পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে না। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 127 News Views