উন্নয়ন মেলায় কেএমপি’র পুরস্কার

খুলনা

নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে ২৭ মার্চ ও ২৮ মার্চ খুলনা মেট্রোপলিটন পুলিশ স্টলে জনসাধারণ’কে পুলিশ ক্লিয়ারেন্স, অনলাইন জিডি, মাস্ক বিতরণ সহ কেএমপি’র নানামুখী সেবা এবং পুলিশের বিভিন্ন আইনি সহায়তা প্রদান সম্পর্কে অবগত করার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


বিজ্ঞাপন

উক্ত উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, খুলনা-৩ আসনের মাননীয় সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান মহোদয়ের নিকট হতে উত্তম সেবা প্রদানকারী ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা)।

👁️ 127 News Views