মণিরামপুরে আদালত কর্তৃক ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মানের অভিযোগ

সারাদেশ

 

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে আদালত কর্তৃক ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দফতরের শরনাপন্ন হয়েছেন গোপাল বিশ্বাস নামের এক ব্যাক্তি। এই ঘটনায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী জমির প্রকৃত মালিক। মামলার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১৬৮নং পাড়দিয়া মৌজার হাল দাগ নং-১০২১ (আরএস) যার খতিয়ান নং-২৫৪-এর ১০ শতাংশ জমি উপর বসবাসরত পাড়দিয়া গ্রামের মৃত-ধীরেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র গোপাল বিশ্বাস (৫০)-এর সাথে বসতবাড়ী হতে বের হবার রাস্তা সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিবেশি পাগল চান বিশ্বাসের পুত্র অশোক বিশ্বাস (৫৫) এবং অনন্ত বিশ্বাসের পুত্র সুনীল বিশ্বাস (৩৫)-এর সাথে বিরোধ চলে আসছে। শান্তিতে বসবাস করার স্বার্থে অত্র এলাকার স্থানীয় সমাজপতিরা বাদী-বিবাদীদের একাধিকবার মিমাংসা করার চেষ্টা করেছেন। মাতব্বরদের সিদ্ধান্ত মোতাবেক বিগত ২০২১ সালের ১০ জানুয়ারী বাদী গোপাল বিশ্বাস বসতবাড়ী হতে বের হবার রাস্তাটি সংস্কারের জন্য ঐ রাস্তায় মাটি ফেললে বিবাদীগণ তাকে বাধা দেয়। মাতব্বরদের শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করে লোভের বশবতি হয়ে ঐ জমি দখল করার জন্য বাদী গোপাল বিশ্বাসকে বেদম মারপিট করাসহ হত্যা করার হুমকি দেন বিবাদীরা। উল্লেখিত জমির রাস্তাসহ জমির অংশ বিশেষ বিবাদীগণ জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় বাদী গোপাল বিশ্বাস মামলা করতে আদালতের শরণাপন্ন হলে, আদালত মামলাটি আমলে নিয়ে বিগত ২০২১ সালের গত মার্চ মাসে বাদী-বিবাদীদের উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিজ্ঞ আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, যশোর-মণিরামপুর থানার অফিসার ইনচার্জকে নালিশী জমির প্রকৃত দখলদার ও তর্কিত বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করে। আদালত ২০২১ সালের মে মাসের ১০ তারিখে পরবর্তী শুনানীর দিন ধার্য করেন। কিন্তু লোভী বিবাদীগণ বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে উল্লেখিত নালিশী জমির রাস্তা বন্ধ করে ঘরের নির্মাণ কাজ করে চলেছে। এদিকে মামলার বাদি গোপাল ঘর নির্মাণে বাধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দেয় বিবাদীরা। বিষয়টি প্রতিকারের আশায় গোপাল বিশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), মণিরামপুর থানার ওসি সহ সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানতে চাইলে বিবাদী অশোক বিশ্বাস ও সুনীল বিশ্বাস বাদীর অভিযোগ অস্বীকার করে বলেন, নালিশী জমিতে নয়, আমরা ঘর নির্মান করছি আমাদের জমিতে।


বিজ্ঞাপন

 

 

👁️ 132 News Views