সিনিয়র সচিব মরহুম মোহসীন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : আজ ২৯ জুন ২০২১ তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব মরহুম আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী-এঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি মহোদয়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রাক্তন সচিব মো. ফারুক হোসেন , সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মো. আজিজুল ইসলামসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে প্রাক্তন সিনিয়র সচিব মরহুম আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

 

 

👁️ 100 News Views