পিরোজপুরে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, মামলা

অপরাধ আইন ও আদালত বরিশাল সারাদেশ

পিরোজপুর প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুরে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির জানান, শ্রীরামকাঠী ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের এ ঘটনায় গত রোববার কিশোরীর মামা মামলাটি করেন। মামলার আসামি একই এলাকার ১৫ বছর বয়সী এক কিশোর। ওসি মুনির মামলার নথির বরাতে বলেন, কিশোরীর মা-বাবা ভারতে থাকেন। কিশোরী তার মামাবাড়ি থাকে। ওই কিশোর তাকে ফুঁসলিয়ে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়। কিন্তু কিশোর তাকে হত্যার হুমকি দেওয়ায় ভয়ে সে কাউকে কিছু বলেনি। পরে তার শারীরিক অবস্থায় পরিবর্তন ধরা পড়ে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে সে ঘটনা খুলে বলে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, আর কিশোরকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *