নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি’র কক্সবাজার রিজিয়নের অধীনস্থ রামু সেক্টর সদর এবং রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালক সকল স্তরের বিজিবি সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং অপারেশনাল ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
👁️ 127 News Views
