মালদ্বীপের ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ এস্ট্রাজেনেকা ভ্যাক্সিন হস্তান্তর

স্বাস্থ্য

আজকের দেশ ডেস্ক : বুধবার ৬ অক্টোবর মালদ্বীপ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ ২,০১,৬০০ ডোজ কোভিড-১৯ এস্ট্রাজেনেকা ভ্যাকসিন হস্তান্তর করে।


বিজ্ঞাপন

এ উপলক্ষে আজ মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক হস্তান্তরকৃত উক্ত ভ্যাকসিন সমূহ বুধবার ৬ অক্টোবর ২০২১ কাতার এয়ারওয়েজের ফ্লাইট যোগে দোহা হয়ে আগামীকাল ৮ অক্টোবর ২০২১ ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

শুভেচ্ছার নিদর্শন হিসেবে মালদ্বীপ কর্তৃক বাংলাদেশকে প্রদত্ত উক্ত উপহার দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।


বিজ্ঞাপন

 

👁️ 154 News Views