বরিশালে ২ কেজি গাঁজাসহ আটক ৩

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বিএমপি গোয়েন্দা শাখার চৌকস দুটি টিম সোমবার ২৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন ২৩নং ওয়ার্ডস্থ নবগ্রাম রোড, খান সড়ক দুলাল খান বাড়ির মোঃ নজরুল ইসলাম খলিফা’র (২৯) বসত ঘর এবং
এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ জনৈক আনোয়ারুল আজিম এর বিল্ডিংয়ের নিচ তলার দক্ষিন পার্শের ভাড়াটিয়া ফ্লাটে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনায় প্রথম ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানাধীন নবগ্রাম রোড খান সড়কস্থ খাজে আলম খলিফা ও মোসাঃ ময়না বেগমের ছেলে মোঃ নজরুল ইসলাম খলিফা (২৯) কে গ্রেপ্তারপূর্বক তার হেফাজত হতে ৫০০(পাঁচশত গ্রাম) গাজা এবং অপর ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানাধীন আলেকান্দা বটতলা কর্পুর কুটির হাল সাং এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ জনৈক আনোয়ারুল আজিম এর বিল্ডিংয়ের নিচ তলার দক্ষিন পার্শের ফ্লাটের ভাড়াটিয়া মোঃ তোফাজ্জেল হাওলাদার ও সুলতানা রাজিয়ার ছেলে মোঃ হামিম-ই-সাইম @তন্ময় (৩৩) ও কোতোয়ালি মডেল থানাধীন ০৬ নম্বর ওয়ার্ডে গর্জন খোলার, মৃত শাহজাহান কসাই ও মোসাঃ আনোয়ারা বেগমের ছেলে মোঃ সুজন মিয়া (৩৪) দেরকে গ্রেপ্তারপূর্বক তাদের হেফাজত হতে দেড় কেজি ১৫০০ (পনেরশো গ্রাম) গাজা( অবৈধ মাদকদ্রব্য) উদ্ধার করেন। এই সংক্রান্তে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

👁️ 100 News Views