সাহিত্য সংগঠনের শুভ উদ্বোধন

জাতীয়

শাহ কামাল সবুজ : দীর্ঘ লকডাউনের পর এই প্রথম পাব্লিক প্লেসে কোনো সাহিত্য সংগঠনের আসর ও শুভ উদ্বোধন হল।
জানা গেছে হাতিরঝিল সবুজ চত্ত্বরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি সাহিত্যিক ও শিল্পীরা জড়ো হয়ে “শেষ পাতার কবিতা” নামে একটি নতুন সাহিত্য সংগঠনের উদ্বোধন করেন। সংগঠনের প্রধান কবি, নীলা আলম বলেন, করোনার কিছু আগে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। আমরা চাচ্ছিলাম উম্মুক্ত ভাবে একটা অনুষ্ঠান করব। কিন্তু এতদিন করোনা মহামারীর কারণে হয়ে ওঠেনি। যা আজ সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি করেন সাইফুল ইসলাম শাহিন, লিপি সরকার, কেয়া, সুবর্ণা, রকিবুল হাসান, নওসিন, রাইহান ইসলাম, মহিউদ্দিন খান এমিলি, রেজাউল করিম প্রমুখ কবি সাহিত্যিকগণ।


বিজ্ঞাপন

 

👁️ 110 News Views