রাজশাহী বিমানবন্দরে আইজিপি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর রাজশাহী সফর উপলক্ষে শনিবার ১ জানুয়ারি, সন্ধ্যা ৫ টায় রাজশাহী বিমান বন্দরে আইজিপি কে ফুলেল শুভেচ্ছা জানান খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম, প্রিন্সিপাল (এ্যাডিশনাল আইজি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক , রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্র, বিপিএম, রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম সহ আরএমপি ও জেলা পুলিশ, রাজশাহী’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

একই সময় জনাব জীশান মীর্জা, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-কে ফুলেল শুভেচ্ছা জানান শারমিন আক্তার খান, সভানেত্রী, পুনাক, বিপিএ সারদা, রাজশাহী।

এসময় উপস্থিত ছিলেন লায়লা পারভেজ, সভানেত্রী, পুনাক, আরএমপি, নূরজাহান আক্তার হীরা, বিভাগীয় সভানেত্রী, পুনাক, রাজশাহী রেঞ্জ ও জনাব জেনিফার রেবেকা, সভানেত্রী, পুনাক, জেলা পুলিশ রাজশাহী।


বিজ্ঞাপন
👁️ 127 News Views