১০২ বার পেছালো সাংবাদিক  সাগর -রুনি দম্পত্তির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিহত সাংবাদিক দম্পতি সাগর -রুনি।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক :  এবার নিয়ে ১০২ বারের মতো পেছালো সাংবাদিক সাগর -রুনি দম্পতি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৬ নভেম্বর ধার্য করেছেন আদালত। এ নিয়ে ১০২ বারের মতো পেছালো প্রতিবেদন দাখিলের তারিখ।

গতকাল  রোববার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী এ তারিখ নির্ধারণ করেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ–পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য গণমাধ্যম কে নিশ্চিত করেছেন ।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

👁️ 139 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *