এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দিতে নির্দেশ

জাতীয় বিনোদন

নিজস্ব প্রতিবেদক : ক্যান্সার আক্রান্ত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করতে সিঙ্গাপুর দূতাবাসকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য রোববার দুপুরে সিঙ্গাপুর দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিশ্চিত করেছেন।
এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। মাঝে তার শারীরিক অসুস্থতার কারণে কেমোথেরাপি সাময়িক বন্ধ রাখা হয়েছিল। তার শারীরিক অবস্থার উন্নতি হলে শনিবার (১৮ জানুয়ারি) থেকে তাকে আবারও কেমোথেরাপি দেওয়া শুরু হয়েছে।
এদিকে, এন্ড্রু কিশোরের স্নেহভাজন মোমিন বিশ্বাস জানান, ‘গত একমাস থেকে এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কেমোথেরাপি সাময়িক বন্ধ রাখেন চিকিৎসকরা। তবে সেই সমস্যা কাটিয়ে ওঠায় শুক্রবার (১৭ জানুয়ারি) কেমোথেরাপি প্রস্তুত রাখা হয়। শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে পুনরায় কেমোথেরাপি দেওয়া শুরু হয়েছে।
তিনি আরও জানান, এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপিটি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি।
বাংলাদেশের জনপ্রিয় সংগীতি শিল্পী এন্ড্রু কিশোর ক্যান্সার সন্দেহে ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে বায়োপসি রিপোর্সে তার ক্যান্সার ধরা পড়ে। পরে কেমোথেরাপি দেয়া শুরু হয়। জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা করেছেন। এছাড়া তার সহশিল্পীরাও তাকে সহায়তা করেছেন।


বিজ্ঞাপন
👁️ 146 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *