আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দৃষ্টি প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ নভেম্বরে

Uncategorized কর্পোরেট সংবাদ খেলাধুলা জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক   :  দেশের ক্রীড়াঙ্গনে লেখা হতে চলেছে এক নতুন ও গৌরবময় অধ্যায়। প্রথমবারের মতো লাল-সবুজের মাটিতে বসছে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের আসর। বিশ্বমঞ্চে আরেকবার নিজেদের সক্ষমতা প্রমাণের দারুণ এক সুযোগ পেল বাংলাদেশ।


বিজ্ঞাপন

আগামী ১৫ থেকে ২০ নভেম্বর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে এই টুর্নামেন্ট। ছয় দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশ নিচ্ছে ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। সংস্থাটি ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত। টুর্নামেন্টকে ঘিরে এরই মধ্যে জোরেশোরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন আয়োজকেরা।

এই মহাযজ্ঞে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। এসবিজির বিশ্বাস, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য সুযোগ সৃষ্টি এবং তাদের অসামান্য প্রতিভা ও অর্জনকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে এই আন্তর্জাতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিজ্ঞাপন

অন্যদিকে, এই টুর্নামেন্টের এক্সক্লুসিভ গণমাধ্যম সহযোগী হিসেবে থাকছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।


বিজ্ঞাপন

আয়োজকদের মূল লক্ষ্য শুধু আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি করাই নয়, বরং খেলাধুলার শক্তির মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মাঝে বন্ধুত্ব ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়া।

সব মিলিয়ে, দেশের মাটিতে এই এশিয়া কাপ আয়োজন দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের ইতিহাসে একটি মাইলফলক। একই সঙ্গে এই টুর্নামেন্ট এশিয়ার দেশগুলোর মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়ার ঐক্যকে আরও সুদৃঢ় করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

👁️ 45 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *