শরণখোলায় বিপ্লব ও‌ সংহতি দিবস পালিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরলখোলা (বাগেরহাট) প্রতিনিধি  : বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন

৭ নভেম্বর সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রায়েন্দা বাজারস্থ কেন্দ্রীয় কার্যালয় সামনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।

এছাড়া উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে বিপ্লব সংহতি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন কাজী, অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক আল মামুন।


বিজ্ঞাপন

অন্যদিকে শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, আর কেডিএস বালিকা বিদ্যালয়, তাফালবাড়ি সিনিয়র মাদ্রাসা, মাতৃভাষা ডিগ্রি কলেজ ও শরণখোলা আইডিয়াল ইন্সটিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিপ্লব সংহতি দিবস পালিত হয়।


বিজ্ঞাপন
👁️ 15 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *