স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ স্বাস্থ্য

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী হিসেবে যোগদান করলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

 


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।


বিজ্ঞাপন

গতকাল ১১ জানুয়ারি,  বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠানে, নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে মন্ত্রিত্ব দিয়েছেন। আমি তা যথাযথভাবে পালনের চেষ্টা করব।”


বিজ্ঞাপন

ডা. সামন্ত লাল সেন, বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি তাঁকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এর পক্ষ থেকে নব নিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে অভিনন্দন্ ও শুভেচ্ছা।

👁️ 140 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *