
মো:রফিকুল ইসলাম,(নড়াইল) : গতকাল রবিবার ৪ ফেব্রুয়ারি, সকালে ডাকাতি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও ২০ হাজার টাকা জরিমানা’র আসামি বিপ্লব ওরফে বিপুল ওরফে কামালকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।গ্রেফতারকৃত-আসামি বিপ্লব ওরফে বিপুল ওরফে কামাল নড়াইল সদর থানার বাহিরগ্রামের আঃ রহমান মোল্যা’র ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই সেলিম হালদার ও এএসআই মোঃ শাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
👁️ 173 News Views
