জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রর উদ্যোগে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে এক বর্ণাঢ্য র‍্যালী ও  শোভাযাত্রা

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

কুতুব উদ্দিন মোল্লা ,(ঝড়খালি) : দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি গ্রাম পঞ্চায়েত এলাকায় জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রর উদ্যোগে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে এক বর্ণাঢ্য রেলি শোভাযাত্রা করা হয়। ঝড়খালি ওয়ার্ল্ড এনিম্যাল পার্ক সংলগ্ন বোট ইউনিয়ন ঘাট থেকে ও সমবায় বাজার পর্যন্ত এই রেলি করা হয়।


বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন ঝড়খালি কোস্টাল থানার ওসি সনাতন কর্মকার , ফরেস্ট বিট অফিসার ইনচার্জ কৃষ্ণপদ মন্ডল, বিদেশী বিশিষ্ট অতিথি অমিত মুখার্জি, সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ মহাকুড়, পঞ্চায়েত সমিতির সদস্য দীনেশ চন্দ্র মন্ডল,সহ এলাকার পঞ্চায়েত সদস্যরা, ছিলেন ইস্কুল ছাত্র ছাত্রী, স্বনির্ভর দলের মায়েরা, গ্রাম কমিটি মায়েরা, ব্যাঘ্র বিধবা মায়েরা, চাষী,বোট ইউনিয়ন সদস্য, টুরিস্ট গাইড,সহ এলাকার সাধারণ মানুষ, এদিন বেশকিছু ডাস্টবিন পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়।

👁️ 49 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *