
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার গোল বুনিয়া গ্রামের বাসিন্দা মৃত নজর আলী তালুকদার এর পুত্র আব্দুল হাকিম তালুকদার (৮০) এর মৃত্যুর ১৮ ঘন্টা পর তার বড় ভাই আব্দুল আজিজ তালুকদার মৃত্যুবরণ করেন।

১৩ নভেম্বর দুপুরে গোল বুনিয়া এলাকার তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। গোল বুনিয়া এলাকা বাসিন্দা ও শরণখোলা উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর আব্দুর রাজ্জাক ফরাজী জানান, একই এলাকার বাসিন্দা আব্দুল হাকিম তালুকদার ১২ নভেম্বর রাত ৯ টার সময় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
১৩ নভেম্বর দুপুরে জানাজা শেষে দাফন – কাফন সম্পন্ন হওয়ার পর তার বড় ভাই আব্দুল আজিজ তালুকদার মৃত্যুবরণ করেন। বিষয়টি আব্দুল আজিজ তালুকদার এর ছেলে নুরুজ্জামান তালুকদার নিশ্চিত করেছেন।
তার ছেলে আরও তার বাবার জানাজা ও দাফন রাতে সম্পন্ন করা সম্ভব হবে না তবে ১৪ নভেম্বর সকাল দশটায় উপজেলা মডেল মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ১৮ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে ওই পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

