কুড়িগ্রামের চিলমারীতে “অপারেশন ডেভিল হ্যান্ট” এ সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সংগঠন সংবাদ সারাদেশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি  :  কুড়িগ্রামের চিলমারীতে সাবেক উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল কবীর (খুশু) গ্রেফতার।


বিজ্ঞাপন

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে, উপজেলার থানাহাট ইউনিয়নের কিশামতবানু (বালাবাড়ী) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে রেজাউল কবীর (খুশু) কে, তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান বলেন, আজ সকালে অপারেশন ডেভিল হ্যান্ট পরিচালনা করে, রেজাউল কবীর খুশুকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

এবং চিলমারী মডেল থানায় তার নামে মামলা আছে, মামলা নং -০৩, তারিখ-১২/০২/২০২৫ ইং মুলে তাকে গ্রেফতার দেখিয়ে, আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


বিজ্ঞাপন
👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *