গোপালগঞ্জের কাশিয়ানীতে সাব রেজিস্ট্রার অফিসের জমি দখলের অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও রাতের আঁধারে জমিতে বাঁশের বেড়া দিয়ে ঘিরে সেখানে মালিকানা দাবি করে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে দখলকারীরা। এ ঘটনায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন সরকারি খতিয়ানভুক্ত জমির মালিকানা নিয়ে খায়েরহাট গ্রামের মান্নান মৃধা, লিয়াকত মৃধা, মুন্নু মৃধা ও শহীদ মৃধার সাথে সরকারের দীর্ঘ ৮-১০ বছর ধরে মামলা চলছে । মামলাটি বর্তমানে বিচারাধীন। কিন্তু শনিবার ভোর রাতে বিবাদীপক্ষ লোকজন নিয়ে ওই জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলে নিয়েছে এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দাবি করে একটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে।

সাব-রেজিস্ট্রার আকরাম হোসাইন রিয়াদ বলেন, ‘জমিটি সরকারি সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত। এটি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। কিন্তু প্রতিপক্ষ আইন অমান্য করে রাতের আঁধারে সেখানে বেড়া দিয়েছে। আমরা সকালে খবর পেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। রোববার এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


বিজ্ঞাপন

অভিযুক্তদের পক্ষে লিয়াকত মৃধা পৈত্রিক সূত্রে জমির মালিকানা দাবি করে বলেন ‘জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। ওখানে আগে থেকেই আমাদের একটি জরাজীর্ণ ঘর ছিল। পরবর্তীতে নতুন ঘর তুলেছি এবং সীমানা প্রাচীর হিসেবে বেড়া দিয়েছি। আদালতে একটি মামলাও রয়েছে।’


বিজ্ঞাপন

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাব-রেজিস্ট্রার অফিসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই জমিতে সকল প্রকার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *