সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ শরণখোলর ধানের শীষের নির্বাচনী জনসভায় সোমনাথ দে

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  :  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেল বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৭ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে হাজার নেতা কর্মী নির্বাচনী মিছিলসহ জনসভায় মিলিত হয়।


বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে।

তিনি বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এমপি নির্বাচিত হয়ে সুন্দরবন থেকে বনদস্যু, জলদস্যু দমন সহ সুন্দরবনের জেলেদের ও বাওয়ালিদের কাজ করার ক্ষেত্র তৈরি করা হবে। এ ছাড়া তিনি আরো বলেন এই এলাকা থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও ঘের দখল ইত্যাদি দূর করার চেষ্টা করব।


বিজ্ঞাপন

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঞ্জুমান আরা আলো, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী।


বিজ্ঞাপন

এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল , বিএনপি নেতা তালুকদার মধু, শহিদুল আলম লিটন, অহিদুজ্জামান বাবু , উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম,সদস্য সচিব আল- আমিন খান , যুবদল নেতা আবুল হোসেন, শহিদুল ইসলাম সোহাগ , মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রদল নেতা মামুন গাজী
ও শামীম শিকদার।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *